1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় হত্যা,, পুলিশের হাতে প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় হত্যা,, পুলিশের হাতে প্রধান আসামিসহ ২ জন গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর মোল্লার ছেলে ইকবাল মোল্লা পাওনা টাকা চাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ হত্যার সাথে জড়িত প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃদের কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের বালিয়ার বিলের মুছারকান্দি ব্রিজের পাশ থেকে মঙ্গলবার সকালে ইকবাল মোল্লা (৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করে রাজৈর থানা পুলিশ। এ ঘটনায় বুধবার রাজৈর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ভাই মঞ্জুর মোল্লা। মামলা দায়েরের পর সিনিয়র সহকারী পুলিশ সুপার ( শিবচর সার্কেল ) আবির হোসেন এর নেতৃত্বে রাজৈর টেকেরহাট থেকে বুধবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো শাখারপাড় গ্রামের মর্তুজা মোল্লার ছেলে আজাদ মোল্লা (২৫) ও মহেন্দ্রদী গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে খোকন হাওলাদারকে (২২)। গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন এবং বলেন ভিকটিম ইকবাল মোল্লা গ্রেফতারকৃত আসামী আজাদ মোল্লার কাছে ৭০ হাজার টাকা পাইতো। উক্ত পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভিকটিমের সাথে আসামির মনমানিল্য সৃষ্টি হয়।

নিহত ইকবাল

এর জের ধরে আজাদ ও খোকন অন্যসহযোগিদের নিয়ে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছে আসামিরা। পুলিশ তাদের স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ছেনদা, রক্তমাখা রশি, একটি টর্চলাইটসহ একটি কালো রংয়ের স্কুল ব্যাগ উদ্ধার করে । এ ঘটনায় অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
উল্লেখ্য রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের উমারখালী গ্রামের সুন্দর মোল্লার ছেলে ইকবাল মোল্লা ভাড়ায় মোটর সাইকেল চালাতেন এবং গ্রাম পর্যায়ে সুদে টাকার কারবার করতেন । সোমবার বিকাল ৪টার দিকে ইকবাল তার মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় । এর পর সে নিখোঁজ হয় । মঙ্গলবার সকালে পথচারীরা উপজেলার ইশিবপুর ইউনিয়নের বালিয়ার বিলের মুছারকান্দি ব্রিজের পাশে ইকবালের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পরে পুলিশ এসে ইকবালের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে এবং রাস্তাার পাশ থেকে ইকবালের ব্যবহৃত মোটর সাইকেলটিও উদ্ধার করে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন