1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডিজিএফআইয়ের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি: যুবক গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ডিজিএফআইয়ের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি: যুবক গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ২৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোয়েন্দা সংস্থা জিজিএফআই এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অংকন তালুকদার (৩০) নামের এক কথিত সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৪ জুন) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে এ সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত অংকন তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ বলেন, কখনো ডিজিএফআই এর সদস্য আবার কখনো নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করতেন কথিত সাংবাদিক অংকন তালুকদার।

গত ১৭ এপ্রিল এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে “ডিজিএফআই-এর কাছে তথ্য আছে” বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন। পরে এসব ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পায় যৌথবাহিনী।

পরে শনিবার দুপুরে অভিযান চালিয়ে রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই কথিত সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে কোটালীপাড়া থানায় হস্তান্তর করে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে বছর খানেক আগে গ্রেপ্তারকৃত অংকন তালুকদারকে কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় ডেইলি অবজারভার পত্রিকার কর্তৃপক্ষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন