1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আ'লীগ নেতার বিরুদ্ধে খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি বিএনপি নেতার থানায় অভিযোগ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আ’লীগ নেতার বিরুদ্ধে খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি বিএনপি নেতার থানায় অভিযোগ 

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারস্থ সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে অশ্লীল ভাষায় গালিগালাজ, কটুক্তি ও কারা নির্যাতিত বিএনপি’র সমর্থক সুলতান মাহমুদকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা জলিলের বিরুদ্ধে।

শুক্রবার সকালে রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারস্থ স্থানীয়ভাবে বিভিন্ন অপরাধের সাথে জড়িত এই জলিল বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা।

জানা যায়, গত ৩০ মে ২০২৫ ইং তারিখে সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে

রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় মোনাকোসা সকাল বাজারস্থ আকবর আলীর হোটেলে চা আড্ডাকালীন সময়ে আওয়ামী লীগ নেতা জলিল বিএনপিনেতা সুলতান মাহমুদকে উদ্দেশ্য করে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। এসময় স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা সোখানে উপস্থিত ছিলেন।

পরে ওই আওয়ামী লীগ নেতার এমন মন্তব্য প্রতিবাদ করলে তিনি উপস্থিত সুলতান মাহমুদসহ বিএনপিনেতা কর্মীদের প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় বিএনপির সুলতান মাহমুদ জামালপুর সদর থানা একটি অভিযোগ দায়ের করেন।

এ প্রসঙ্গে অভিযোগকারী সুলতান মাহমুদ বলেন, বর্তমান সময়েও ফ্যাসিস্ট আওয়ামী লীগনেতার এরকম মন্তব্য আমাদের ভাবিয়ে তুলছে। তাহলে কি স্বৈরাচাররা এখনও তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি অবিলম্বে ওই আওয়ামী লীগনেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার আলম বলেন, বিষয়টি শুনেছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অবিলম্বে আওয়ামী লীগ নেতা জলিলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা জলিল বলেন, আমি এমন কোন মন্তব্য করিনি। বরং শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়েছে তাকে নিয়ে কথা বলেছি।

এ বিষয়ে জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর আশেকীন বলেন, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন