1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে রেড ক্রিসেন্টের ঈদ উপহার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে রেড ক্রিসেন্টের ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর ইউনিট অসহায় হত দরিদ্র ভূক্তভোগির মাঝে ঈদুল আযহার উপহার বিতরণ করেছেন।

রবিবার সকালে ইউনিট কার্যালয়ে এই উপহার বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. সোহাগ।

এ সময় জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান জ্বিলানী, সেক্রেটারী খায়রুল ইসলাম লিয়ন, কার্যনির্বাহী সদস্য এড. মুফতী মো. মঞ্জুর আলম, শামীমা খান, জাহাঙ্গীর আলম, জিয়াউল হক জিয়া, আশরাফুল ইসলাম বুলবুল, এডভোকেট মো. সাঈদ বিন আনোয়ার সজিব এবং মীর ইসহাক হাসান ইখলাসসহ যুব রেড ক্রিসেন্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় ৮০ জন পরিবারের প্রত্যেকের মাঝে দেড় কেজি গরুর মাংস, চাল, আলু,তেল, পিয়াজসহ রান্না সামগ্রী দেয়া হয়।

জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন বলেন, আমরা কাতার রেড ক্রিসেন্টের সহায়তায় অসহায় ভূক্তভোগী ৮০ জন পরিবারকে দেড় কেজি করে গরুর মাংস বিতরণ করেছি। এ ছাড়া আমরা ইউনিটের পক্ষ থেকে চাল, তেল,আলু,লবন,পিয়াজসহ মসলা সামগ্রী দিয়েছে। আশা করছি আগামী দিনেও যে কোন দূর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থাকতে পারবো।

ভূক্তভোগী সৈয়দা দুলালী বলেন, রেড ক্রিসন্টে থেকে দেড় কেজি গরুর মাংস, চাল, তেল, আলু,পিয়াজসহ অনেক কিছু পাইছি। ঈদে তো আমরা কিছুই কিনে খেতে পারি না। এই সব পেয়ে অনেক খুশি আমি।

হান্নান বলেন, খুব খুশি হয়েছি। আমাদের মতো পরিবারে যখন ঈদ আনন্দ থাকে না তখন রেড ক্রিসেন্ট থেকে যা দিয়েছে তাতেই সবার চলে যাবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন