1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে নাশকতা মামলার আসামীরা এখনও ধরাছোয়ার বাইরে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে নাশকতা মামলার আসামীরা এখনও ধরাছোয়ার বাইরে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

অজ্ঞাত কারণে জামালপুরে দায়েরকৃত নাশকতার মামলার আসামীরা এখনও ধরাছোয়ার বাইরে। অপরদিকে আওয়ামী লীগৈর দোসর অস্ত্রবাজরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও রহস্যজনক কারণে প্রশাসন নিরব।

জানা গেছে, জুলাই-আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী জামালপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্রের মহড়া ও প্রদর্শন করে জনমনে ভীতির সঞ্চার করতে হামলা, ভাংচুর অগ্নিসংযোগসহ ব্যাপক নাশকতা চালায়। এ ঘটনায় ৫ আগস্টের পর জামালপুর জেলা জুড়ে মোট ৩১টি মামলা দায়ের করা হয়। অথচ অদৃশ্য খুটির জোড়ে এবং থানা পুলিশের নিরবতায় এজাহারভুক্ত এসব  আসামীসহ আওয়ামী লীগের ডাকসাইটে নেতৃবৃন্দ এখনও প্রকাশ্যে ঘুরাফেরা করছে। তাই জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তন্মধ্যে আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত জামালপুর শহরের পাথালিয়া নিবাসী এবং জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক প্রভাবশালী কাউন্সিলর, জেলা কৃষকলীগের সহ-সভাপতি দলিল লেখক জাহিদুল ইসলাম সেলিম অন্যতম এক উদাহরণ। সে পতিত আওয়ামী সরকারের সময়ে জামালপুর সদর সাবরেজিস্ট্রি অফিসে দাপটের সাথে ঘুষ-দুর্নীতির রাম রাজত্ব কায়েম করে কোটি টাকার মালিক বনে যায়। সে সময় তার নিয়ন্ত্রণে চলতো পুরো সাব রেজিস্ট্রি অফিসটি। সাধারণ দলিল লেখকদের জিম্মি করে এবং অফিসের কর্তা ব্যক্তিদের দলীয় প্রভাবে কোনঠাসা করে একক আধিপত্য বিস্তার করেছিল সে। অথচ ৫ আগস্টের পট পরিবর্তনের পরও এখনও আগের কায়দায় অফিসটিকে জিম্মি করে বহালেই রয়ে গেছে সে। কিন্তু দেখার নেই কেউ। এদিকে সময়ের সাথে তাল মিলিয়ে এই আওয়ামী লীগের দোসর ভোল পাল্টে তার ছেলেকে বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় করতে ইঠে পড়ে লেগেছে।  শুধু তাই নয়, অফিসের নিয়ন্ত্রণ আবারও পুরো দস্তুর হাতিয়ে নিতে তার ছেলেকে এগিয়ে দিয়ে বর্তমানে এই অফিসে সকল ধরনের অনৈতিক কর্মকান্ড পরিচালিত করছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি হলেও টনক নড়েনি জামালপুরের পুলিশ প্রশাসনের।

অনতিবিলম্বে সদর সাবরেজিস্ট্রি অফিসের মতো জনগুরুত্বপুর্ণ অফিসের দুর্নীতিবাজ চক্রের মুলহোতা দলিল লেখকরুপী পতিত স্বৈরাচারের অন্যতম দোসর জেলা কৃষকলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম সেলিম চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী মহল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন