1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

‎মাদারীপুরে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

‎মাদারীপুর সদর উপজেলা পর্যায়ের দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা রোববার জেলা সরকারি সমন্বিত অফিস ভবনের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের সার্বিক সহযোগিতায় এবং মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন, আবৃত্তি ও দেশত্ববোধক গানের প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।

প্রতিযোগিতার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন জেলা দুপ্রক সদস্য মাওলানা উবায়দুল্লাহ। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা দুপ্রক এর সহসভাপতি প্রফেসর মো. আব্দুল হালিম। এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জেলা দুপ্রক সদস্য ও প্রতিযোগিতার আহবায়ক সাংবাদিক মনজুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুপ্রক সদস্য আজমল হুদা ঢালী।  প্রতিযোগিতা শেষে অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদ হোসেন, দুদক এর উপসহকারী পরিচালক মো: সাইদুর রহমান অপু। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিয়য়ক কর্মকর্তা মো. শহীদুল ইসলাম মুন্সি, সাংবাদিক ও কবি সুবল বিশ্বাস, সঙ্গীতজ্ঞ তপন কুমার সরকার, ভাস্কার ও চিত্র শিল্পী মো. আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা দুপ্রক এর সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন, সদস্য মো. মুরাদ হাসান, সানজিদা সীমা প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন