1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‎মাদারীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ ‎ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

‎মাদারীপুরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ ‎

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ

‎মাদারীপুরের ঝিকরহাটি এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

‎ভুক্তভোগী ও স্থানীয় সুত্রে জানা’যায় শুক্রবার বিকালে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আইয়ুব খান ও জাহাঙ্গীর খান এর লোকজনের মধ্যে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হয় তার জের ধরে আজ সকালে প্রথমে জাহাঙ্গীর খানের বাড়ী ও তার উপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এপরে জাহাঙ্গীর খানের সময়র্থকরা আইয়ুব খানের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা ও লুটপাট করার অভিযোগ উঠে। তবে দুপক্ষ পাল্টা পাল্টি দুপক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

‎হামলার ঘটনায় ভুক্তভোগী আইয়ুব খান বলেন, পোলাপানে পোলাপানে কথা-কাটাকাটির পাশাপাশি হাতাহাতি হইছে তার জের ধরে আজ সকাল বেলা আমাকে মারার উদ্দেশ্যে জাহাঙ্গীর খানের নেতৃত্বে আমাদের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে বাড়িতে হামলাও লুটপাট করা হয়েছে। আমাদের ছেলেরা সবাই বিদেশে থাকে কেউ বাড়িতে থাকে না এই সুযোগে তারা আমাদের এত বড় সর্বনাশ করল আমি এই হামলা ও লুটপাটের সাথে যারা জড়িত আমি তাদের সঠিক বিচার চাই।

‎অপরদিকে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর খান বলেন আইয়ুব খান ও তাদের লোকজন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন আমরা কারো বাড়িতে হামলা করিনি বরং তারা আমার উপর বোম(ককটেল) মারছে আমি আহত হয়েছি আমার পায়ের অবস্থা ভাল না। আমার চিকিৎসা করানোর জন্য হাসপাতালে আছি।

‎এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন আমরা খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং দুই পক্ষকেই শান্ত থাকার জন্য পরামর্শ দিয়েছি। উভয় পক্ষই বর্তমানে শান্ত রয়েছে। এখন পর্যন্ত দুপক্ষের কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যদি অভিযোগ না করে আমাদের মত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন