1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁ শহরে ঘোষপাড়া মোড়ে বিএনপির মতবিনিময় সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

নওগাঁ শহরে ঘোষপাড়া মোড়ে বিএনপির মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৪৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহবুব রানা ,নওগাঁ।।

নওগাঁ শহরের ঘোষপাড়া মোড়ে শুক্রবার ১৮/০৪/২০২৫ ইং তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাসুদ হাসান তুহিন। সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (অব.) ব্যবস্থাপক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার সাইফুল ইসলাম সাজু।

প্রধান আলোচক মাসুদ হাসান তুহিন ভাই বলেন, “৫৪ বছর আগে আমরা পেয়েছিলাম একটি মানচিত্র, একটি স্বাধীন পতাকা, একটি জাতীয় সংগীত। অথচ আজও আমরা সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ পাইনি। রাজনৈতিক ও সামাজিকভাবে মানুষ আজও বঞ্চিত। আমরা যারা জনগণের প্রতিনিধি হওয়ার কথা, অনেক সময় তারাই পরিণত হই নির্যাতক ও লুটপাটকারীতে। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্য একটি মানবিক রাষ্ট্র। কেউ যেন জনগণকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”পুলিশ বাহিনী প্রভাব মুক্ত ভাবে কাজ করবে।

সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানটি আয়োজন করেন নওগাঁ দক্ষিণাঞ্চলের এলাকাবাসী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন