1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁ পুলিশ সুপার কর্তৃক বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নওগাঁ পুলিশ সুপার কর্তৃক বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহবুব, নওগাঁ।।

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বদলগাছি থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জনাব জয়ব্রত পাল এবং অফিসার ইনচার্জ বদলগাছি থানা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন থানায় আগত সেবা প্রার্থীদের সাথে সদাচরণ নিশ্চিত করতে মামলা, জিডি কিংবা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলা সমূহ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা, ওয়ারেন্ট তামিলের হার বৃদ্ধি করা, কার্যকারী পেট্রল,মাদক অভিযান বৃদ্ধিসহ পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রতিটি থানা যেন জনগণের ভরসার কেন্দ্রবিন্দু হয় সে বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

পুলিশ সুপার মহোদয় থানা কম্পাউন্ডে একটি বৃক্ষরোপণ করেন ও থানার আশপাশ, মেস্, ব্যারাক পরিদর্শন শেষে তিনি বদলগাছি থানার অফিসার ফোর্সদের জন্যে আয়োজিত বিশেষ ইফতার পার্টিতে যোগদান করেন।

ঈদকে কেন্দ্র করে বদলগাছি থানার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসন, আইনশৃঙ্খলা ও জনগন যাতে নির্বিঘ্ন চলাচল করতে পারে সেই লক্ষে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাতের দোকান এবং যাতায়াতের ক্ষেত্রে যেন অযৌক্তিকভাবে বাস ভাড়া বাড়ানো না হয় সেদিকে খেয়াল রাখার জন্য তিনি বাস মালিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অফিসার ইনচার্জ বদলগাছি থানাকে নির্দেশ প্রদান করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বদলগাছি থানার সকল স্তরের অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন