1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্যাতন নীপিড়ন ও ধর্ষণের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০ ভুয়া খবর শেয়ারের আগে এই আয়াতটি একবার স্মরণ করুন এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, তদন্তে ৩ সদস্যের কমিটি আমির খানকে বিয়ের জন্য ধর্ম পরিবর্তন করলেন গৌরী? যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম স্পেনের শেষ মুহূর্তের গোলে বিশ্বকাপ থেকে বিদায় রোনালদোর পর্তুগালের কওম শহরে খামেনির মরদেহ, চতুর্থদিনের শোকমিছিলেও জনস্রোত শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নির্যাতন নীপিড়ন ও ধর্ষণের বিরুদ্ধে পলাশবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন, নীপিড়ন,ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ই মার্চ সোমবার সকালে পলাশবাড়ী সরকারি কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব মাজেদুল ইসলাম মাজেদ এর পরিচালনায় এ মানববন্ধনে বক্তব্য রাখেন,গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদলের সদস্য শামিম রেজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিয়ান সরকার,যুগ্ম আহবায়ক সুহৃদ সরকার,পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবির,কলেজ ছাত্রদল নেতা রায়হান সরকার,পলাশবাড়ী মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি আশা মনি ও সাধারণ সম্পাদক রুপা আক্তার,সিনিয়র সহ সভাপতি রুহানি আক্তার,সাংগঠনিক সম্পাদক মোরসালিন আক্তার মৌ, বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজ শাখার সিনিয়র সহ সভাপতি তানিয়া আক্তার সহ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা।

বক্তারা,দেশব্যাপী নারী শিশু নির্যাতন,নীপিড়ন,ধর্ষণ এবং অনলাইনে হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানান। এবং নারী শিশু নির্যাতন বন্ধে সারাদেশ ব্যাপী সামাজিকভাবে প্রতিরোধ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন