1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রমজানের পবিত্রতা রক্ষার্থে জামালপুরে জামায়াতের মিছিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

রমজানের পবিত্রতা রক্ষার্থে জামালপুরে জামায়াতের মিছিল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

রমাদানের পবিত্রতা রক্ষার্থে ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রয়ারি) বিকাল ৫ টার দিকে শহরের পিটিআই মোড়ে রমাদানের পবিত্রতা রক্ষার্থে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সাবেক আমীর আইনজীবী নাজমুল হক সাঈদী।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নেতা আইনজীবী নাজমুল হক সাঈদী বলেন, রমজান মাসে স্বার্থন্বেষী কোন মহল যাতে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যে বৃদ্ধি করে রোজাদারদের কষ্ট দিতে না পারে সেদিকে সরকারকে বিশেষভাবে দৃষ্টি রাখতে হবে। রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে সরকার ও জনগণকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি আরও বলেন, অশ্লীলতা বেহায়াপনা এবং দিনের বেলায় খাবারের হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে। বাজারে অস্থিতিশীলতা বিরাজ করছে। পতিত সরকারের সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, বাজারে সোয়াবিন তেল পাওয়া যাচ্ছেনা। এতে জনমনে চরম ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারকে সকল সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্যপণ্যের দাম সহনীয় করতে বাস্তবমুখী উদ্যোগ নিতে হবে।

জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার সেক্রেটারি মিছবাহুর রহমান কাওসারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার এসিসস্ট্যান্ট সেক্রেটারি আইনজীবী সুলতান মাহমুদ, প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, শহরের সহকারী সেক্রেটারি হাফেজ মেজবাহুল কাইয়ুম, হাফিজুর রহমান লিটন, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আসাদুল্লাহ প্রমুখ।

সমাবেশ শেষে রমজানকে স্বাগত জানিয়ে এক মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় গিয়ে শেষ হয়।

মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন