1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দি পলাশবাড়ী ইবনে সিনা' ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট মেডিকেল সেন্টারের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দি পলাশবাড়ী ইবনে সিনা’ ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট মেডিকেল সেন্টারের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৬১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

দি পলাশবাড়ী ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেন্ট মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ২৮শে ফেব্রুযারী বাদ জুম্মা পৌর শহরের চৌমাথা সংলগ্ন বিসমিল্লাহ প্লাজার দ্বিতীয় তলায় প্রেসক্লাব ও ইউনিক ক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার,প্রতিষ্ঠানের পরিচালক মো. সুমন ব্যাপারী,ডা. আরিফুর রহমান তালুকদার (এমবিবিএস স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ,বিসিএস স্বাস্থ্য, এফসিপিএস কোর্স এ.ও ট্রমা এডভান্স ফেলো ইন্ডিয়া, ওমান,মিশর,থাইল্যান্ড,
মালয়েশিয়া ও ভারতের উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত,এ.ও মেম্বার সুইজারল্যান্ড,কনসালটেন্ট অর্থ সার্জারী বিভাগ,শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল,বগুড়া) বিএসসি ল্যাব ইনচার্জ গাইবান্ধা রাবেয়া ক্লিনিক রবিউল ইসলাম সুমন ও ম্যানেজার মো. শাহীন মিয়া প্রমুৃখ।

পরিচালকদ্বয় বলেন,রোগ নির্ণয় তথা চিকিৎসা সেবায় প্রতিষ্ঠানটিতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন যন্ত্রপাতি যা পলাশবাড়ীতে এই প্রথম। এখানে গরীব অসহায় রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করা হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ ছাড়। পবিত্র রমজান মাস জুড়ে থাকছে ফ্রি স্বাস্থ্য চেকআপ।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ওষুুধ ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম মঞ্জু,পলাশবাড়ীর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার দু সহস্রাধিক মানুষ জন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে রোগীর সেবা প্রদান করেন,রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুল ওহাব এমবিবিএস,এমএস।

শেষে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন,পলাশবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোস্তাফিজুর রহমান রাজা।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন