1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোবিন্দগঞ্জে "মানব সেবাই আমাদের মুল লক্ষ্য"এর প্রচেষ্টায় হুইল চেয়ার বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর

গোবিন্দগঞ্জে “মানব সেবাই আমাদের মুল লক্ষ্য”এর প্রচেষ্টায় হুইল চেয়ার বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবাম ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে ও “মানব সেবাই আমাদের মুল লক্ষ্য” এর প্রচেষ্টায় অসহায় পঙ্গু এক বৃদ্ধা মহিলার হাতে হুইল চেয়ার তুলে দেয়া হয়েছে।

৮ই ফেব্রুয়ারী শনিবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর বারনীতলা পাড়ায় আনোয়ারা বেগম নামে এক মহিলাকে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।

মানব সেবার লক্ষ্য নিয়ে ও অসহায়দের পাশে দাঁড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানব সেবাই আমাদের মুল লক্ষ্য নামে একটি পেইজ খোলা হয়। এই পেইজ থেকে গত ২মাস আগে উক্ত আনোয়ারা বেগমের হুইল চেয়ারের আকুতি নিয়ে একটি ভিডিও লাইভে প্রচার করা হয়। ফেসবুকের মাধ্যমে ঢাকাস্থ আবাম ফাউন্ডেশন বিষয়টি জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং একটি হুইল চেয়ার কিনে জাতীয় সাংবাদিক সংস্থা গোবিন্দগঞ্জ উপজেলা শাখার মাধ্যমে প্রেরণ করে প্রেরিত হুইল চেয়ারটি শনিবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহকারী মহাসচিব সাজাদুর রহমান সাজু,গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও মানব সেবাই আমাদের মুল লক্ষ্য পেইজের এডমিন জিল্লুর রহমান,মানব সেবাই আমাদের মুল লক্ষ্য পেইজের সহকারী এডমিন সাংবাদিক শহিদুল ইসলাম খোকন সহ অন্যান্যবনেতৃবৃন্দ।

আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষদের পাশে দাঁড়াই ও সাহায্যের হাত বাড়িয়ে দেই।
এই পেইজের মাধ্যমে একদম তৃণমূল থেকে অসহায়দের তথ্য সংগ্রহ করে বিভিন্ন বিত্তশালীদের সহযোগিতা পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য। আমরা আপনাদের প্রেরিত জিনিস প্রকৃত দুস্ত,অসহায় ও পঙ্গু ব্যক্তিদের মাঝে সদ্ব্যবহার হবে ইনশাআল্লাহ।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন