1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী কসবায় ব্যাংকার হত্যাকারির ফাঁসির দাবিতে নবীনগরে মানববন্ধন অনুষ্ঠিত বন্যার্তদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ার দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ উত্তরবঙ্গের টপ ওয়ানে স্থান পেয়েছেন মুগ্ধ বিউটি মেকওভার মাদারীপুরে ৩০ মামলার পলাতক আসামি আল আমিন গ্রেফতার, উদ্ধার ৪০০ পিস ইয়াবা ও চাপাতি

মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান,গোপালগঞ্জ।।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, আওয়ামী লীগ সরকারের আমলে দায়েরকৃত আরো একটি মামলা থেকে অব্যহতি পেয়েছেন। রাজধানীর রমনা থানার মামলা নং ১৭ (২) ১৮ হতে তাকে ২৯ ডিসেম্বর অব্যহতি দেন বিচারিক আদালত।

উল্লেখিত মামলা হতে অব্যহতি পাওয়ার পর তিনি মহান আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সত্যের জয় অবধারিত। এসময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

এদিকে বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম রাজনৈতিকভাবে দায়েরকৃত মামলা থেকে অব্যহতি পাওয়ায় কাশিয়ানী মুকসুদপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন