1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমিরাতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আমিরাতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় শহর রাস আল খাইমাতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাকিস্তানি এক পাইলটসহ দুইজন নিহত হয়েছেন।

সৈকতে অবতরণের সময় গত রবিবার (২৯ ডিসেম্বর) সমুদ্রে বিধ্বস্ত হয় বিমানটি।

মঙ্গলবার গাল্ফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিহত ওই পাকিস্তানি পাইলট হলেন ২৬ বছর বয়সী ফ্রিয়াঞ্জা পারভীন। তার সঙ্গে ওই উড়োজাহাজে ছিলেন ভারতীয় ডাক্তার সুলাইমান আল মজিদ। তার বয়সও ২৬ বছর।

খালিজ টাইমস জানায়, উড়োজাহাজটি স্থানীয় সময় দুপুর ২টার দিকে কভ রোটানা হোটেলের কাছে সৈকতে অবতরণ করার সময় বিধ্বস্ত হয়। ঘুরে ঘুরে আবর আমিরাতের দর্শনীয় স্থান দেখার জন্য এটি ভাড়া করা হয়েছিল।

বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল প্রাইভেট ট্যুরিজম এভিয়েশনের। পর্যটকদের জন্য ব্যবহার করা এই উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে সমুদ্রে পড়ে যায়।

আমিরাতের দূতাবাস জানিয়েছে, নিহত ওই পাইলটের মৃতদেহ সোমবার (৩০ ডিসেম্বর) পাকিস্তানে পাঠানো হয়েছে।

গত কয়েকদিন ধরে বিশ্বের নানান প্রান্তে বিমান দুর্ঘটনা ঘটছে। যার শুরু হয়েছিল ২৫ ডিসেম্বর, আজারবাইজানের একটি বিমান রাশিয়ায় বিধ্বস্ত হওয়ার মাধ্যমে। এই দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জন। এরপর দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১৭৯ জনের মৃত্যু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন