1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীর মাজড়া বাজারে অভিযান চালিয়ে ভেজাল সার জব্দ  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

কাশিয়ানীর মাজড়া বাজারে অভিযান চালিয়ে ভেজাল সার জব্দ 

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৩শত ৯০কেজি ভেজাল সার জব্দ করা হয়েছে। এসময় ভেজাল সার রাখার দায়ের ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার(৩০ ডিসেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, মাজড়া বাজারের একটি দোকানে ভেজাল সার মজুদ করে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এসময় মোঃ ইয়াসিন মোল্লার দোকান থেকে ৩৯০ কেজি ভেজাল জিংক ও এমওপি সার জব্দ করা হয়। পরে ভেজাল সার মজুদ ও বিক্রি করার দায়ে ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত ভেজাল সার নষ্ট করা হয়।

এ অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসুদন উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন