1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ মোছাঃ আরিফা(৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

এসময় একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটোই গ্রামের বিশারদ মন্ডলের মেয়ে।

র‍্যাব-৬ জানায়, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি দল।

এ সময় ঢাকা থেকে যশোরগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ আরো জানায়, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন