বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা কাতার মিশর ও তুরস্কের

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিরিয়ায় ইসরায়েলের সামরিক অভিযান ও দখল চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে কাতার, তুরস্ক ও মিশর।

ইসরায়েল অবশ্য দাবি করেছে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসানের পর ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমিতে যে কোনো হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

এদিকে, ইসরায়েলি বাহিনীকে সহায়তা করতে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র সিরিয়ায় ব্যাপকভাবে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের এসব হামলায় সমর্থন দিচ্ছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, সিরিয়ার বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের শোষণ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা অগ্রহণযোগ্য বলে মনে করে দোহা।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই পদক্ষেপের নিন্দা জানিয়ে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

এক বিবৃতিতে আঙ্কারা বলেছে, এই সংবেদনশীল সময়ে, যখন সিরিয়ার জনগণ বহু বছর ধরে যে শান্তি ও স্থিতিশীলতা কামনা করে আসছিল তা অর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে, তখন ইসরায়েল আবারও তার দখলদার মানসিকতা প্রদর্শন করছে।

২০১৬ সাল থেকে, তুরস্ক উত্তর সিরিয়ার কুর্দি অধ্যুষিত কিছু অংশ দখল করেছে এবং মার্কিন-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের নিয়ন্ত্রণাধীন এলাকায় বোমাবর্ষণ করেছে, যেটিকে আঙ্কারা একটি সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে।

মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা ইসরায়েলের আরো সিরিয়ার ভূমি দখলের নিন্দা করে এবং বাফার জোনে আইডিএফের অবস্থানকে একটি নতুন বাস্তবতা প্রয়োগ করার প্রচেষ্টা হিসাবে দেখে।

একইসঙ্গে সৌদি আরবসহ অন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোও অনুরূপ নিন্দা জানানোর মিছিলে যোগ দিয়েছে।  এতে বলা হয়েছে, সিরিয়ায় ইসরায়েলের পদক্ষেপ দেশটির নিরাপত্তা পুনরুদ্ধারের সুযোগ নষ্ট করবে। আর ইরান ইসরায়েলের আগ্রাসী আচরণকে জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে বিমান হামলা বৃদ্ধি করেছে ইসরাইল। এর অংশ হিসেবে মঙ্গলবার সিরিয়ার সেনাবাহিনীর একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

আল-জাজিরার ফ্যাক্ট চেকিং সংস্থা সানাদ জানিয়েছে, ইসরাইলি সেনারা হেরমনের পাহাড়সহ আশপাশের গ্রাম ও শহরগুলোতে প্রবেশ করেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সামরিক ট্যাংক দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে বলেও সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে।

বাশারের পতনে ১৯৭৪ সালের পর এই প্রথমবার ইসরায়েলি ট্যাংক সিরিয়ার সীমান্ত অতিক্রম করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE