1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ হাসিনা সরকার পতনের পর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন ও ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারতকে শান্তিপূর্ণভাবে নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করার আহ্বান জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। সাংবাদিকের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি জানান, যুক্তরাষ্ট্র চায় সব পক্ষ যেন তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চান। তিনি প্রশ্ন রাখেন, ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশ উভয়েই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশি কূটনৈতিক মিশনের ওপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। হামলার সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে (ভারত থেকে) ক্রমবর্ধমান আগ্রাসী বক্তব্য সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে?

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, যুক্তরাষ্ট্র আশা করে— বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবাদমান মতপার্থক্য দূর করবে। সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক, এটিই আমরা দেখতে চাই।’

প্রসঙ্গত, বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে গত ২ ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটে। সহকারী হাইকমিশনের সামনে অবস্থান কর্মসূচিসহ ব্যাপক বিক্ষোভের আয়োজন করে হিন্দুত্ববাদীরা। এসময় বিক্ষোভকারীরা বাংলাদেশে কথিত হিন্দু নিপীড়নের নিন্দা এবং বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তি দাবি জানান। একপর্যায়ে সমবেত হওয়াদের একটি অংশ নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করে হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেন। ভাঙচুর করেন আসবাবপত্র।

হাইকমিশন চত্বরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার তীব্র প্রতিবাদ জানায় ঢাকা। ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন হওয়ায় তলব করা হয় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে।

অবশ্য ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন