1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোজ একটি খেজুর খেলে শরীরে কী ঘটে? - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রোজ একটি খেজুর খেলে শরীরে কী ঘটে?

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মিষ্টি স্বাদের একটি ড্রাই ফ্রুট খেজুর। শরীরের যত্ন নিতে এর ওপর ভরসা রাখা যায়। রোজ খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। প্রতিদিন একটি করে খেজুর খেলে শরীরে কী কী উপকার মেলে? চলুন জেনে নিই-

চোখের জন্য উপকারি

চোখের কর্নিয়াকে সতেজ করে ভিটামিন এ। আর খেজুর এই ভিটামিনে সমৃদ্ধ একটি ফল। নিয়মিত খেজুর খেলে চোখের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। খেজুরে আছে লুটেনিন নামক উপাদান যা চোখকে সুরক্ষিত রাখে।

dates2

কোষ্ঠকাঠিন্য সারায় 

চিকিৎসকের মতে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এছাড়া মুখের লালাকে ভালভাবে খাবারের সঙ্গে মিশতে সাহায্য করে এটি। ফলে বদহজম অনেকাংশে দূর হয়।

হাড় মজবুত রাখে 

শীতে হাঁটুর ব্যথা বেড়ে যায়। ক্যালসিয়াম, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি পুষ্টি উপাদান খেজুরে পাওয়া যায়। হাড় মজবুত রাখতে সাহায্য করে এসব উপাদান।

dates3

গর্ভবতী নারীদের জন্য উপকারি 

গর্ভবতী নারীদের জন্য বেশ উপকারী খেজুর। এতে উপস্থিত আয়রন নারীদের রক্তে ভরপুর করে। খেজুরে রয়েছে ভিটামিন ও খনিজ, যা গর্ভবতী নারীদের জন্য অপরিহার্য।

ত্বকের সৌন্দর্য বাড়ায় 

ত্বকের সৌন্দর্য বাড়াতে দারুণ কার্যকরী ভূমিকা রাখে খেজুর। নিয়মিত খেজুর খেলে ত্বকের শিথিলতা দূর হয়। ত্বক ভেতর থেকে সতেজ করে তুলতে কাজ করে এটি। ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে দূরে রাখে খেজুর।

dates4

মস্তিষ্ক সতেজ রাখে 

মস্তিষ্ক ভালো রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে অবশ্যই রোজ খেজুর খাওয়ার বিকল্প নেই। খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা অ্যালঝাইমার রোগের ঝুঁকি কমায়।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে

খেজুরে রয়েছে পটাসিয়াম। তাই এই ফল খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। স্ট্রোক, কোলেস্টেরল এবং হার্টের রোগ থেকেও রক্ষা করে খেজুর। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে তাই প্রতিদিন খেজুর খেতে পারেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন