1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আসাদ সরকারের পতনের কারণ জানালেন ট্রাম্প - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

আসাদ সরকারের পতনের কারণ জানালেন ট্রাম্প

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতন নিয়ে মুখ খুললেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদ্রোহী যোদ্ধাদের হামলার মুখে ব্যক্তিগত বিমানে সিরিয়া ছেড়ে পালিয়ে রাশিয়ায় গিয়ে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেছেন, রাশিয়া আসাদকে পরিত্যাগ করাতেই তার পতন হয়েছে। খবর রয়টার্সের।

রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, আসাদ চলে গেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তার রক্ষক, ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া তাকে আর রক্ষা করতে আগ্রহী ছিল না। ইউক্রেনের কারণে রাশিয়া সিরিয়ায় সব আগ্রহ হারিয়ে ফেলেছে। বিদ্রোহী যোদ্ধারা যখন সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকছিল, ঠিক তখন ব্যক্তিগত বিমানে দেশ থেকে পালিয়ে যান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল–আসাদ।

টানা ২৪ বছর ক্ষমতায় ছিলেন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে ৫৩ বছরের আসাদ পরিবারের শাসনের অবসান হয়েছে। দামেস্কের আগে আলেপ্পো, হামা এবং হোমসের নিয়ন্ত্রণ নিয়েছিল বিদ্রোহীরা।

আসাদের পতনের জেরে রোববার খুশিতে রাস্তায় নেমে আসে সিরীয়রা। সেনাবাহিনীর ট্যাংকের ওপর উঠে উল্লাস করেন অনেকে। বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে উল্লাসে মাতে সাধারণ মানুষ। বিভিন্ন দেশের নেতাদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ট্রাম্পও আসাদের এই পতন নিয়ে মন্তব্য করলেন।

যুক্তরাষ্ট্রে আগামী ২০ জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। ট্রুথ স্যোশালে তিনি বলেন, আসাদের আরেক মিত্র ইরানও এখন দুর্বল হয়ে পড়েছে।

ইসরায়েলকে মোকাবেলা করতে গিয়ে ইরান দুর্বল হয়েছে। আর রাশিয়া দুর্বল হয়েছে ইউক্রেন আর অর্থনৈতিক দৈনদশার কারণে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন