1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নওগাঁয় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহবুব রানা, নওগাঁ:

নওগাঁয় জুলাই-আগষ্ট ২০২৪ সালের ছাত্র -জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন এ স্মরণ সভার আয়োজন করে।
কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসন উপস্থিত সকলের সামনে ছাত্র -জনতার গণঅভ্যুত্থানের সময়ের ভিডিওচিত্র তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় আলোচনা করেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম, আন্দোলনে শহীদ মাহফুজ আলম শ্রাবনের ভাই মোস্তাফিজুর রহমান, গুলিবিদ্ধ আহত মো. নাহিদ হাসান, ছাত্র সমন্বয়ক ফজলে রাব্বী ও রিয়াজুস সালেহীন।
এ সময় বক্তারা বলেন, আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে কেবল সরকার পরিবর্তনের লক্ষ ছিলনা, লক্ষ ছিল বৈষম্যহীন, শোষনমুক্ত, ফ্যাসীবাদীমুক্ত একটি রাষ্ট্র গড়ে তোলার। ভবিষ্যতে আর কখনও যাতে অগণতান্ত্রিক স্বৈরাচারী ও ফ্যাসীবাদী সরকার এ দেশে তাদের নৈরাজ্য কায়েম করতে না পারে। গুলিবিদ্ধ আহত নাহিদ হাসান আলোচনা সভায় তার সাথে ঘটে যাওয়া ছাত্র -জনতার গণঅভ্যুত্থান আন্দোলনের বাস্তব ঘটনাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে সদর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা রিজওয়ান এর মাধ্যমে সকল আহত ও শহীদদের উদ্দেশ্যে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে স্মরণ সভার সমাপ্তি ঘটে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন