1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় নারীকে পিটেয়ে জখমের অভিযোগ   - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে তুচ্ছ ঘটনায় নারীকে পিটেয়ে জখমের অভিযোগ  

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের কাশিয়ানীতে ঘরের চালায় ঢিল মারা’কে কেন্দ্র করে লিলা বেগম(২৬) নামের এক নারী’কে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

২০ নভেম্বর(বুধবার) উপজেলাধীন মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতের বোন মোছাঃ সিমা বেগম বাদী হয়ে কাশিয়ানী থানায় ৫ জনের বিরুদ্ধে একটি লিখত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়টি কাশিয়ানী থানার তদন্তকারি কর্মকর্তা এএসআই মোঃ শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, ওই গ্রামের মোঃ পলাশ মৃধার ছেলে মোঃ তাজ মৃধা(১৯) রাত আনুমানিক ৯টার সময় আধলা ইট প্রতিবেশী মোঃ রয়েত আলী ফকিরের রান্না ঘরের এ্যাডভেস্টার টিনের চালায় নিক্ষেপ করে চাল ভেঙ্গে ফেলে। উক্ত ঘটনায় রয়েত আলীর মেয়ে সিমা বেগম ও লীলা বেগম রাগারাগি করলে অভিযুক্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযুক্তদের গালিগালাজ করতে নিষেধ করলে রাত আনুমানিক ১১ টার সময় রয়েত আলী ফকির ও তার দুই কন্যাকে লাঠি দিয়ে মারপিট করে। মারপিটের ফলে রয়েত আলী ফকি ও তার দুই মেয়ে গুরুতর আহত হয়। আহতরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। রয়েত আলী ফকিরের ছোট মেয়ে লিলা বেগম অধিক জখম হওয়ায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ সফিউদ্দিন জানান, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন