1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাইকে আযান দেয়ায় মুসলিম ছাত্রদের হত্যার চেস্টা করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুরে মাইকে আযান দেয়ায় মুসলিম ছাত্রদের হত্যার চেস্টা করায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ।।
মাদারীপুরে কলেজের মাইকে আযান দেয়াকে কেন্দ্র করে মুসলিম যুবকদের হত্যা চেস্টা ও নবী করিম(সাঃ)কে কটুক্তি করার প্রতিবাদ ও শশিকর কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে দোয়া, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মস্তফাপুর হাওলাদার বাড়ী জামে মসজিদের সামনে সাধারন মুসলিমদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
জানা যায়, ডাসার উপজেলার শশিকর শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থী মিলে ওই কলেজে আজান দেয়ার জন্য একটি মাইক এনে ফিট করার জন্য প্রস্তুতি নেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী পল্লব, সৈকত, লিখন, বহিরাগত মিঠুন ও সম্রাটসহ প্রায় ৩০/৩৫ জন মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতে কলেজ হোস্টেলে থাকা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে আহত হন আলভী রহমান, আফজাল, হাসিবুর ও নাহিদসহ কমপক্ষে ৭ জন শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা হলে আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে ডাসার থানা পুলিশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন