1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভারতে করোনার নতুন রেকর্ড, একদিনে শনাক্ত সাড়ে ১৪ হাজার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

ভারতে করোনার নতুন রেকর্ড, একদিনে শনাক্ত সাড়ে ১৪ হাজার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
A healthcare worker checks a boy's temperature with an infrared thermometer at a camp in Dharavi, one of Asia's largest slums, during an extended lockdown to slow the spread of the coronavirus disease (COVID-19), India, May 29, 2020. REUTERS/Francis Mascarenhas

ভারতে প্রতিদিনই চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্ত-মৃতের রেকর্ড ভাঙার খেলা। গত ২৪ ঘণ্টাতেও অব্যাহত থাকল সেই ধারা। এদিন নতুন করে সাড়ে ১৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২০ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী পাওয়া গেছে ১৪ হাজার ৫১৬ জন। ফলে, টানা তৃতীয় দিনের মতো ভেঙেছে দৈনিক সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

এখন পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৯৫ হাজার ৮১২ জন। আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে চতুর্থ এবং এশিয়ায় শীর্ষে রয়েছে তারা।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৭৫ জন। এ নিয়ে সেখানে মোট ১২ হাজার ৯৪৮ জনের প্রাণ কাড়ল এই ভাইরাস।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচে থাকলেও সুস্থতার বিচারে বেশ এগিয়ে ভারত। ইতোমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন সেখানে। শনিবার দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১২ শতাংশ। সূত্র: এনডিটিভি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন