1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৭ বছরে আওয়ামী লীগ গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে -ওয়ারেছ আলী মামুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

১৭ বছরে আওয়ামী লীগ গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে -ওয়ারেছ আলী মামুন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেছেন, ১৭ বছরে আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করে ফেলেছে। নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে জনগণের ভোটের অধিকার থেকে বঞ্চিত করে দিনের ভোট রাতে প্রহসনে পরিণত করে প্রশাসনকে উলঙ্গভাবে ব্যবহার করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতার মসনদ দখল করে রেখেছিল। যে কারনে গত ১৭ বছরে এই বাংলাদেশে অর্থনৈতিক লুটতরাজের মহোৎসব চলেছে। তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এমপি-মন্ত্রী, নেতাকর্মীরা লুটতরাজের মহোৎসব করেছে। ১৭ বছরে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। বাড়ী ও গাড়ীর মালিকও হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার টাকা বিদেশে পাচার করে এই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে ফেলেছে। পাশাপাশি ক্ষমতার মসনদকে তারা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মুক্তিকামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনগণ এবং আলেম-উলামাদের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। এই বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ মানুষ মুসলমান যাদের সবচেয়ে বড় আত্মার সেন্টিম্যান হচ্ছে ইসলাম এই ইসলামকেও নিয়ে তারা ষড়যন্ত্র করেছে।

ষড়যন্ত্র তারা এখনও করছে। তাই তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাই সতর্ক থাকার আহবান জানান তিনি।

জেলা ওলামা দলের আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও সদস্য সচিব  আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রেজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্মআহবায়ক আব্দুল মুত্তালিব সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন