1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
একদিন হাতে রেখেই টাইগারদের বিশাল ব্যবধানে হারাল ভারত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

একদিন হাতে রেখেই টাইগারদের বিশাল ব্যবধানে হারাল ভারত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সাকিব আল হাসানকে নিয়ে আজ চেন্নাই টেস্টের চতুর্থ দিনের ব্যাট করতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের। ৪১৮ রান তাড়া করে জিতেছিল ক্যারিবীয়রা। চেন্নাই টেস্টে ভারতের বিপক্ষে জিততে হলে তাই বিশ্বরেকর্ডই করতে হতো টাইগারদের। শান্তর দল সে রেকর্ড গড়তে পারবেন এমনটা ভেবেছিলেন হয়তো খুব কম সমর্থকই। তবে যারা ভেবেছিলেন তাদের জন্য সকালেই দুঃসংবাদ। ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে আজ চতুর্থ দিনে খেলতে নেমে দ্রুতই অল আউট হয়েছে বাংলাদেশ, একদিন হাতে রেখেই ২৮০ রানের বিশাল জয় পেয়েছে ভারত।

সাকিব আউট হয়ে যেতে পারতেন আজ সকালেই। তবে ভাগ্যের সহায়তা পেয়েছেন এই অলরাউন্ডার। রবীন্দ্র জাদেজার বলে ডাউন দ্য উইকেটে এসে মারতে চেয়েছিলেন সাকিব। তবে মিস করে বসেন তিনি। স্ট্যাম্পিং করার দুর্দান্ত এক সুযোগ পেয়েছিলেন ঋষব পন্ত, তবে তিনি বল গ্লাভসবন্দী করতে পারেননি। সাকিবও ফিরে আসেন ক্রিজে, বেঁচে যান তিনি।

৫ রানে দিন শুরু করা সাকিব জীবন পাওয়ার পর নিজের ইনিংস বড় করার চেষ্টায় ছিলেন, তবে শেষ রক্ষা হয়নি। দলীয় ১৯৪ রানে ফিরতে হয়েছে তাকে। রবিচন্দ্রন অশ্বিনের বল ডিফেন্ড করেছিলেন তিনি, তবে ব্যাটের কানায় লাগায় পর প্যাডে ছুঁয়ে বল চলে যায় যশ্বসী জয়সোয়ালের হাতে। সাকিব ফিরেছেন ব্যক্তিগত ২৫ রানে।

387862

এদিকে আজ ৫১ রানে দিন শুরু করা টাইগার অধিনায়ক শান্ত দেখেশুনে খেলছেন ভারতীয় বোলারদের। দলীয় সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন তিনি। তবে অপরপ্রান্তে যোগ্য সঙ্গী পাননি তিনি। সাকিব ফেরার পর লিটন দাস ক্রিজে শান্তর সঙ্গী হন। দেখেশুনেই খেলছিলেন তিনি। তবে জাদেজার শিকার হয়ে ফিরতে হয়েছে তাকে। সকাল থেকেই পিচে ভালো টার্ন পাচ্ছিলেন ভারতীয় স্পিনাররা। জাদেজার বলে দারুণ ডিফেন্ড করেছিলেন লিটন, তবে ব্যাটের কানায় ছুঁয়ে বল চলে যায় স্লিপে, তা মুঠোবন্দী করেন রোহিত শর্মা।

এদিকে লিটন ফেরার পর মেহেদী মিরাজও শান্তকে সঙ্গ দিতে পারেননি। অশ্বিনের বলে জাদেজার মুঠোবন্দী হয়ে তিনি সাজঘরের পথ ধরেন। স্বীকৃত ব্যাটারদের মধ্যে তখন ক্রিজে ছিলেন কেবল শান্ত। ৮২ রানে ব্যাট করছিলেন তিনি। তবে শতকের পথে আর এগোনো হয়নি টাইগার অধিনায়কের। তিনি ফিরে যান জাদেজার বলে।

শান্ত ফেরার পর বাংলাদেশের হার সময়ের ব্যাপার ছিল মাত্র। আর বিশাল জয় তুলে নিতে ভারতীয় বোলাররাও খুব বেশি সময় নেননি। অশ্বিনের বলে তাসকিন আউট হওয়ার পর হাসান মাহমুদকে সাজঘরের পথ দেখান জাদেজা। তাতেই নিশ্চিত হয় একদিন হাতে রেখেই ভারতের ২৮০ বিশাল জয়। চতুর্থ ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬টি উইকেট নিয়েছেন অশ্বিন, ৩ উইকেট পেয়েছেন জাদেজা, বাকি ১ উইকেট নিয়েছেন বুমরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন