1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আজ পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এরপর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

সরকার পতনের পর থেকেই পাপনসহ বিসিবির পরিচালকদের পদত্যাগ নিয়ে আন্দোলন হয়েছে। কদিন আগেই জানা গিয়েছিল বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন পাপন। এদিকে বিসিবি পুনর্গঠন ইস্যু নিয়েই কদিন ধরেই চলছিল আলোচনা। আজ ডাকা হয়েছিল বিসিবির জরুরী সভা।

আগেই জানা গিয়েছিল আজকের সভায়ই পদত্যাগ করবেন পাপন। সভা শুরু হওয়ার পরই জানা যায়, দীর্ঘ এক যুগ পর সভাপতির পদ ছাড়লেন পাপন।

এদিকে বিসিবির নতুন সভাপতি হতে পারেন ফারুক আহমেদ, এ নিয়ে কয়েকদিন ধরেই গুঞ্জণ ছিল। তাকে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক করে ক্রিকেট বোর্ডে আনা হবে তা আগেই জানা গিয়েছিল। গতকাল এনএসসি মনোনীত পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনূস।

এদিকে আজকের সভায় এনএসসি মনোনীত পরিচালক হিসেবে ক্রিকেট বোর্ডে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। এরপর পরিচালকদের ভোটে তিনি বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন