1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে পাটক্ষেত থেকে গৃহবধূর পা-বাঁধা অবস্থায় লাশ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

কালকিনিতে পাটক্ষেত থেকে গৃহবধূর পা-বাঁধা অবস্থায় লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৫৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর).
মাদারীপুরের কালকিনিতে পাঁটক্ষেত থেকে পা-বাঁধা অবস্থায় হামিদা বেগম-(৫৬) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়। হামিদা বেগম উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য মোঃ রাজ্জাক (রিজু) মাতুব্বরের স্ত্রী।
পুলিশ, নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানাগেছে, উপজেলার কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য রিজু মাতুব্বরের স্ত্রী হামিদা বেগম মঙ্গলবার সকালে বাড়ী থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর তার পরিবার ও স্থানীয় লোকজন অনেক খোজা-খুজি করে বাড়ির পাসে একটি পাটক্ষেতে পা বাঁধা অবস্থায় হামিদার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে উপজেলার ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরন করেন।
এ ব্যাপরে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। তবে ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন