বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মিনিটে করোনা আক্রান্ত তিনজন, ঘণ্টায় মৃত্যু দুজনের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশে একদিনে করোনাভাইরাসের সংক্রমণ এবং এতে মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় অর্থাৎ সোমবার (১৫ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত রাজধানীসহ সারাদেশের ৬১টি ল্যাবরেটরিতে রেকর্ডসংখ্যক ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাও হয়েছে রেকর্ডসংখ্যক ১৭ হাজার ২১৪টি নমুনা। এ নমুনা পরীক্ষায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৬২ জন, মৃত্যু হয়েছে ৫৩ জনের। গত ২৪ ঘণ্টায় এ রোগী শনাক্ত এবং মৃত্যুর সংখ্যাই এখন পর্যন্ত সর্বোচ্চ। দু’টি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যাচ্ছে, গতদিনে প্রতি মিনিটে তিনজন শনাক্ত হয়েছে এবং প্রতি ঘণ্টায় দুজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

ডা. নাসিমা জানান, নতুন শনাক্তকৃতদের নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪ হাজার ৪৮১ জনে। রোগী শনাক্ত করতে দেশে মোট পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে যারা মারা গেছেন, তাদের নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২৬২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২৩৭ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৬ হাজার ২৬৪ জন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৪৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৮.৩৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪ শতাংশ। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ৬ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ৮১-৯০ বছরের মধ্যে একজন, ৭১-৮০ বছরের মধ্যে ৮ জন, ৬১-৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৯ জন, ৩১-৪০ বছরের মধ্যে ২ জন, ২১-৩০ বছরের ৩ জন, ১১-২০ বছরের মধ্যে একজন। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, ময়মনসিংহে একজন এবং বরিশাল বিভাগে একজন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৪ জন, বাসায় মারা গেছেন ১৮ জন এবং হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন একজন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৩৫ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ৩০২ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩৫৯ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৬ হাজার ১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ৩ হাজার ৪২১ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ২৬ হাজার ৭৭৯ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড় পেয়েছেন ২ হাজার ৫৪৪ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ২৩৩ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬২ হাজার ৫৪৬ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। তারপর আজই সংক্রমণ ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE