1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শাজাহান খানের ছেলে আসিফকে সমর্থন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে শাজাহান খানের ছেলে আসিফকে সমর্থন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভা রোববার সকালে শহরের সার্বিক পেট্রোল পাম্পের পেছনে সার্বিক বাস ডিপো মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানের বড় ছেলে মো. আসিবুর রহমান খানকে সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সমর্থন দিয়েছেন। আসিবুর রহমান খান জেলা ছাত্রলীগের সহসভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য।
এ সময় মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাখাওয়াত হোসেন সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এজাজুর রহমান আকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, সাবেক পৌর মেয়র নূরুল আলম বাবু চৌধুরী, মাদারীপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, মাদারীপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা নাজনীনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিনিধি সভায় সদর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দরা আগামী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির বড় ছেলে আসিবুর রহমান খানকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মতামত ব্যাক্ত করেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন