1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে তিনটি আসনে ২টিতে আওয়ামীলীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে তিনটি আসনে ২টিতে আওয়ামীলীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে তিনটি আসনে ২টিতে আওয়ামীলীগ ও ১টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। জয়ীরা হলেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী নূর-ই-আলম চৌধুরী, মাদারীপুর-২ আসনের বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোসা: তাহমিনা বেগম।
মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগের নৌকা প্রার্থী নূর ই আলম চৌধুরী লিটন ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মোঃ মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১৮২৬। বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতিকের তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১হাজার ৩৪ ভোট।
মাদারীপুর-২ আসনের আওয়ামীলীগের নৌকা প্রার্থী শাজাহান খান ২লক্ষ ২৩হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি একে এম নুরুজ্জামান ৩হাজার ৪১৫ ভোট। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন ৩হাজার ১৯ ভোট। বাংলাদেশ সুপ্রিমপার্টির একতারা প্রতিকের ইউসুফ আলী সুমন পেয়েছে ১হাজার ৬৬৩ ভোট।
মাদারীপুর-৩ আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মোসা: তাহমিনা বেগম ৯৬হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরাকারি ভাবে নির্বাচিত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের নৌকা প্রার্থী আবদুস সোবহান মিয়া ৬১হাজার ৯৭১ ভোট । জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে মোহাম্মাদ আব্দুল খালেক পেয়েছেন ৫৩৩ ভোট। তৃনমূল বিএনপির সোনালী আশ প্রতিক নিয়ে প্রবীণ হালাদার পেয়েছেন ৪৩৪ ভোট। কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতিক নিয়ে নকুল কুমার বিশ্বাস পেয়েছেন ২৬৩ ভোট। বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতিকের নিতাই চক্রবর্তী পেয়েছেন ১৯৩ ভোট। আজ সকাল ৮টা থেকে মাদারীপুুরের ৩৭৯টি ভোট কেন্দ্র উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়।
৩ টি আসনে আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ মোট ১৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করেছেন। জেলার ৩টি আসনে মোট ১০লাখ ৬৬ হাজার ৯’শ ১৫ জন ভোটার ৩৭৯টি ভোট কেন্দ্রে ভোট প্রদান করবেন। যার মধ্যে নারী ভোটার ৫লাখ ১৩ হাজার ৩’শ ৩৬ জন এবং পুরুষ ভোটার ৫লাখ ৫৩ হাজার ৫’শ ৬৭ জন এবং হিজরা ভোটার ১২ জন।

মাদারীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন