1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গণসংযোগ-পথসভায় ব্যস্ত সময় পার করছেন নৌকার এমপি প্রার্থী আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

গণসংযোগ-পথসভায় ব্যস্ত সময় পার করছেন নৌকার এমপি প্রার্থী আজাদ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি।।

জামালপুর-৫ সদর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করে ভোটারদের কাছে নৌকা মার্কার ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করছেন।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে তিনি এ গণসংযোগ ও পথসভা করেন।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক পৌর মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, পৌর যুবমহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পথসভায় নৌকার এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিন। কারন নৌকা হলো উন্নয়নের প্রতীক। নৌকায় ভোট দিলে মানুষ সুখে, শান্তিতে বসবাস করে। তাই নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।

তিনি ৭ জানুয়ারি ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন