1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দিগপাইতে গণসংযোগ, লক্ষ্মীরচর-তুলশীরচরে নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দিগপাইতে গণসংযোগ, লক্ষ্মীরচর-তুলশীরচরে নির্বাচনী জনসভায় এমপি প্রার্থী আজাদ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ গণসংযোগ ও নির্বাচনী জনসভায় অংশ নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন।

সোমবার (১ জানুয়ারি ) নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ইপিজেড আদর্শ বটতলা, দিগপাইত বাসস্ট্যান্ড, চাঁদপুর কাকলি মোড়, ময়নার মোড়, ছোনটিয়া বাজার, শামসুলের মোড়, ঘোড়ামারা, হবদেশ আদমের মোড়, মোহনপুর মোড়, পূর্বপাড় দিঘুলীসহ সংশ্লিষ্ট এলাকায় গণসংযোগ করেন।

এসময় তিনি নৌকা প্রতীকে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

ভোটারদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে জামালপুরকে একটি সমৃদ্ধ ও স্মার্ট জামালপুর হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করে দেন।

তিনি বলেন, আমার বিশ্বাস আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। তিনি আগামী ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।

গণসংযোগ শেষে বিকেলে তিনি তুলশীরচর ও লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখেন ও ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন