বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

নির্বাচন নিয়ে জাতিসংঘ মহাসচিবকে বিএনপির চিঠি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ১৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকারের বিরুদ্ধে বিরোধী নেতাকর্মীদের হত্যা, গ্রেফতারসহ নানা অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে বিএনপি। একইসঙ্গে গত দুই মেয়াদের মতো সরকার এবারও একতরফা সংসদ নির্বাচন করতে যাচ্ছে বলে অভিযোগ করে দলটি।

রোববার (৩১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ উল্লেখ করে এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিংঘের মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি।দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি ‘ডামি’ নির্বাচন সামনে রেখে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটিয়ে বিএনপির নেতা–কর্মীদের গ্রেফতার করাসহ দমন-পীড়ন চালানো হচ্ছে।

বিএনপির পক্ষে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে চিঠিটি পাঠানো হয়। দলটি জানিয়েছে, রোববার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে চিঠি পৌঁছে দিয়েছে বিএনপি। একইসঙ্গে দলটি ঢাকায় জাতিসংঘসহ বিদেশি সব মিশনে ওই চিঠি দিয়েছে।

বিএনপি তাদের চিঠিতে অভিযোগ করেছে, গত দুই মাস রাষ্ট্রযন্ত্রের পৃষ্ঠপোষকতায় বাস–ট্রেনে হামলা, অগ্নিসংযোগসহ নানা ধরনের নাশকতা করা হচ্ছে। আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশকে ব্যবহার করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় বানোয়াট অভিযোগ এনে বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলন দমন করে সরকার প্রহসনের নির্বাচন করতে চাইছে।

এমন অভিযোগের ব্যাপারে যুক্তি দিতে গিয়ে বিএনপি বলেছে, ‘চলমান অগ্নিসংযোগের ঘটনায় একটি সুনির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। যার একমাত্র উপকারভোগী আওয়ামী লীগ ও তার অধীনস্থ রাষ্ট্রযন্ত্র। আর প্রধান ভুক্তভোগী বিএনপি।’

বিএনপি অভিযোগ করেছে, ‘বিতর্কিত ২০১৪ ও ২০১৮ সালের দুটি নির্বাচনের মতো সরকার আবারও সহিংসতা ও কারচুপির প্রহসনের নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে।’

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপিসহ বিভিন্ন দল ও জোট ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করছে। এসব দল তাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত রেখেছে।

গত ২৮ অক্টোবর সংঘাতের কারণে ঢাকায় সমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপি ও তাদের আন্দোলনের মিত্ররা একের পর এক হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করছে। এখন তারা নির্বাচন বর্জন ও সরকারকে অসহযোগিতার আন্দোলনে জনমত গঠনে প্রচারপত্র বিতরণ ও গণসংযোগের কর্মসূচি পালন অব্যাহত রেখেছে।

অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের শরিক মিত্ররা এখন ভোটের মাঠে প্রচারণায় রয়েছে। এমন পটভূমিতে নির্বাচন, সরকারের গ্রেফতার অভিযান ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব বরাবর চিঠি দিল বিএনপি।

চিঠিতে দলটি ২৮ অক্টোবরের পর থেকে তাদের নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যাকাণ্ডের পরিসংখ্যানও তুলে ধরেছে। বিএনপির পরিসংখ্যানে বলা হয়েছে, ২৮ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত তাদের দলের ২৫ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে। হত্যা করা হয়েছে ২৭ জনকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE