1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুবাই থেকে দেশে ফিরলেন ৩৯১ বাংলাদেশি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দুবাই থেকে দেশে ফিরলেন ৩৯১ বাংলাদেশি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকে পড়া ৩৯১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার (১৩ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফেরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, শনিবার সকালে ৩৯১ জন বাংলাদেশিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের বিশেষ ফ্লাইট।

৩৯১ জনের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এদিকে গত ১ জুন থেকে সীমিত পরিসরে চালু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হরেও বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৬ জুন থেকে। তবে প্রথম পর্যায়ে শুধু লন্ডন ও কাতার রুটে এই সীমিত পরিসরে ফ্লাইট চালু হবে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো নিষেধাজ্ঞা তুলে নিলে সেসবস দেশেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।

এর আগে শুক্রবার ইতালির রোম শহরে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি দেশে ফেরেন। তারও আগে ১১ জুন দোহা থেকে বাংলাদেশে আসেন ৪০৯ বাংলাদেশি। ৬ জুন মালদ্বীপ থেকে আসেন ২৬৫ বাংলাদেশি। ৩ জুন কুয়ালালামপুর থেকে ফেরেন ১৪০ বাংলাদেশি, ৩১ মে দুবাই থেকে আসেন ২৬২ বাংলাদেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন