1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৭ জানুয়ারী শেখ হাসিনার প্রার্থীকে বিজয় করার আহবান -মির্জা আজম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

৭ জানুয়ারী শেখ হাসিনার প্রার্থীকে বিজয় করার আহবান -মির্জা আজম

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি

শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে বিশ্বের উন্নয়নের রোল মডেল বানিয়েছে- মির্জা আজম। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, শেখ হাসিনা সারাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। জামালপুরেও অনেক উন্নয়ন হয়েছে। এত বেশি উন্নয়ন হয়েছে যা দেখে আমাদের পাশ্ববর্তী জেলার মানুষগুলো হিংসা করে। এত উন্নয়ন কাজ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বয়স্কভাতা, বিধবাভাতা, মুক্তিযোদ্ধাভাতা, ভিজিএফ কার্ড বিভিন্ন ভাতা তিনি দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই বাংলাদেশকে বিশে^র উন্নয়নের রোল মডেল বানিয়েছে। তিনি এখন স্বপ্ন দেখছেন স্মার্ট বাংলাদেশের।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মূখ্যসচিব আবুল কালাম আজাদকে বিজয় করার লক্ষে কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

শুক্রবার বিকেলে নারিকেলী উচ্চ বিদ্যালয় মাঠে এ নির্বাচনী জনসভার আয়োজন করা হয়।

মির্জা আজম আরও বলেন, গতকাল প্রধানমন্ত্রী জনসভায় শেখ হাসিনার প্রতীক বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক নৌকা মার্কা প্রতীকে ভোট প্রার্থনা করেছেন এমপি প্রার্থী আবুল কালাম আজাদের জন্য। কারন জামালপুর-৫ সদর আসনে আবুল কালাম আজাদকে মনোনয়ন দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে একজন ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হয়েছে। আওয়ামী লীগের সাথে বিশ^াসঘাতকতা করে বেঈমানী করে আজকে স্বতন্ত্র প্রার্থী হয়ে শেখ হাসিনাকে পরাজিত করতে চায়, বঙ্গবন্ধুকে পরাজিত করতে চায়।

তিনি বলেন, এই ৭৩ বছরের আওয়ামী লীগের রাজনৈতিক দল যে রাজনৈতিক দল কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি, উপজেলা ও ইউনিয়ন কমিটি ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এতগুলো কমিটি ওয়ার্ড পর্যায়ে আছে তার পরও তারা নাকি বলে এই জায়গা থেকে নৌকাকে পরাজিত করবে, শেখ হাসিনাকে পরাজিত করবে। আপনারা যদি আওয়ামী লীগ করেন এই পরাজিতকে কখনও কি মেনে নিবেন?। আর পরাজিত যদি না মেনে নেন তাহলে আগামী ৭ জানুয়ারী শেখ হাসিনার প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে এবং আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদকে বিপুল ভোটে বিজয় করতে হবে।

কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসন থেকে নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরোয়ার হোসেন শান্ত, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, সদস্য শামীম আলম খান, সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফারুক শোয়েব তালুকদার, ত্রাণ ও সমাজ কণ্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল হক নূরুল, সদস্য খালেদুজ্জামান প্রদীপ ও সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান সোহেল প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন