1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে গণসংযোগ ও নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকের এমপি প্রার্থী আজাদ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

জামালপুরে গণসংযোগ ও নির্বাচনী জনসভায় নৌকা প্রতীকের এমপি প্রার্থী আজাদ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর প্রতিনিধি,

জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদ গণসংযোগ করে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) নৌকা প্রতীকের এমপি প্রার্থী আবুল কালাম আজাদ দিনব্যাপী জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন। এসময় তিনি কেন্দুয়া ইউনিয়নের টিউবওয়েলপাড় মোড়, সুইচগেইট মোড়, দামেশ^র ঘুন্টি, কালীবাড়ী বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এসময় এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষ সুখে শান্তিতে বসবাস করে। দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে তিনি নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। পরে তিনি দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন।

দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু। অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এমএ মান্নান খান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন