1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্বৈত নাগরিকত্বে প্রার্থিতা বাতিল তিনজনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

দ্বৈত নাগরিকত্বে প্রার্থিতা বাতিল তিনজনের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্বৈত নাগরিকত্ব থাকায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে ছিটকে গেলেন ক্ষমতাসীন দলের মনোনীত দুই প্রার্থীসহ মোট তিনজন। শিল্পপতি এ কে আজাদের একই অভিযোগ উঠলেও বিষয়টি প্রমাণিত না হওয়ায় আপিলে প্রার্থিতা ফিরে পান তিনি।

প্রার্থিতা বাতিল হওয়া প্রার্থীরা হলেন, বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ ও ফরিদপুর-৩ আসনের শামীম হক এবং বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আবদুল্লাহ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার কমিশনার ও ইসি সচিবের উপস্থিতিতে এই রায় দেন আপিল শুনানির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

কার কোন দেশের নাগরিকত্ব আছে?

প্রার্থিতা বাতিল হওয়া তিনজনের মধ্যে বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ অস্ট্রেলিয়ার নাগরিক। তবে মনোনয়নপত্রে তিনি দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়টি গোপন করেছেন। পরে একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথের অভিযোগের ভিত্তিকে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন।

বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসের নাগরিকত্ব আছে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হকের। পরে তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আনেন স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি এ কে আজাদ। তার অভিযোগের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। পরে দ্বৈত নাগরিকত্বের সত্যতা পাওয়ায় তার নাগরিকত্ব বাতিল করে নির্বাচন কমিশন।

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ ফারুকের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। তবে রিটার্নিং কর্মকর্তার নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন এই স্বতন্ত্র প্রার্থী। পর অভিযোগের সত্যতা পাওয়ায় আপিলেও তার প্রার্থিতা বাতিল রাখা হয়। তবে সাদিক আবদুল্লাহর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্ত হওয়ার কথা জানিয়েছেন তার আইনজীবী।

সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী দ্বৈত নাগরিকদের সংসদ নির্বাচন করার সুযোগ নেই। প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রেও তা-ই প্রযোজ্য হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন