1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৮ ডিসেম্বর থেকে প্রচারণা ছাড়া রাজনৈতিক কর্মসূচি বন্ধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

১৮ ডিসেম্বর থেকে প্রচারণা ছাড়া রাজনৈতিক কর্মসূচি বন্ধ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

১৮ ডিসেম্বর থেকে ভোটের আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া রাজনৈতিক কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সরকার।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিঠিতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ১২ ডিসেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।

দেশে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। ১৮ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণা শুরু হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

এদিকে গণতান্ত্রিক দেশে এ ধরনের সিদ্ধান্ত সঠিক কি না? এটা সংবিধান পরিপন্থি হচ্ছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেছিলেন, এটা তো সাধারণ বিষয়। একটা বিশেষ সময়ে নির্বাচন হতে যাচ্ছে। প্রত্যেক দল যার যার প্রার্থী নিয়ে প্রচার-প্রচারণা করবে। সেসময় এই দল সেই দল মুখোমুখি হতেই পারে যাতায়াতের পথে। সেখানে যদি আবার আরেকটা নতুন দল নির্বাচন ছাড়া অন্য কথা বলে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা বলেছে ব্যাঘাত হতেই পারে

তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও স্বাভাবিকভাবে যাতে নির্বাচন হয় আমার মনে হয় এজন্যই নির্দেশনাটা দিয়েছেন। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। তারা যখন একটি নির্দেশনা দিয়েছেন, তারা তো সংবিধান দেখেই দিয়েছেন। এখানে সংবিধান লঙ্ঘন হওয়ার কিছু নেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন