1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি ॥

মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার ও মাদারীপুর আংশিক) উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা রির্টানিং কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
দাখিলের শেষদিনে মাদারীপুর-৩ আসনে মোট ০৮জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মারুফুর রশিদ খানের কাছে মনোনয়নপত্র জমা দেন মাদারীপুর-০৩ আসনের কৃষক-শ্রমিক-জনতা লীগের মনোনীত প্রার্থী কন্ঠশিল্পী নকুল বিশ্বাস। এছাড়া মাদারীপুর-০৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান গোলাপ মিয়া কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা উত্তম কুমার দাশের কাছে মনোয়ননপত্র জমা দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে সেখানে মাদারীপুর-০৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগমের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলীয় নেতাকর্মীরা।

অপরদিকে মাদারীপুর-০৩ আসনে আরও ৫ জন প্রার্থী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেন। কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তৌফিকুজ্জামান, তৃনমূল বিএনপির প্রার্থী প্রবীন হালাদার, বাংলাদেশ সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রার্থী নকুল কুমার বিশ্বাস, জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুল খালেক, জাকের পার্টির প্রার্থী ইকবাল হোসেন খোকন মুন্সী।
শেষদিন পযন্ত মাদারীপুর -৩ সংসদীয় আসন ২২০ এ মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন