1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নির্বাচনে জোট করার বিষয়ে যা বললেন কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

নির্বাচনে জোট করার বিষয়ে যা বললেন কাদের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নির্বাচনে বিরোধী পক্ষ জোট না করলে বিনা প্রয়োজনে আওয়ামী লীগ কোনো জোট করবে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শরিক সংক্রান্ত সিদ্ধান্ত আমাদের এখনো হয়নি। আমরা এখনো ঠিক করিনি শরিকদের আসলে আমাদের প্রয়োজন আছে কিনা। কারণ জোটের বিপরীতে জোট, আমাদের প্রতিপক্ষের যদি বড় জোট করত, তাহলে তার বিপরীতে আমাদের জোট হতো। তা ছাড়া আমরা কেন অহেতুক জোট করতে যাব?
তিনি বলেন, প্রয়োজন না থাকলে তো জোট করব না। আর জোট করব যাদের নিয়ে তাদের তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে।

মনোনয়ন প্রসঙ্গে কাদের বলেন, নতুন পুরাতন মিলিয়ে আমরা মনোনয়ন দিচ্ছি এবং যেখানে পুরনোরা জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে সেগুলো নিয়ে নতুন করে আমাদের ভাবতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন