1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঘটনায় বরগুনার সাবেক ডিসি ওএসডি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ঘটনায় বরগুনার সাবেক ডিসি ওএসডি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বরগুনার সাবেক জেলা প্রশাসক (ডিসি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমানের একটি গোপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে সাবেক ডিসিকে এক নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে দেখা যায়। এ ঘটনায় বরগুনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ ঘটনায় যুগ্ম সচিব মো. হাবিবুর রহমানকে অবশেষে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (২৩ অক্টোবর) তাকে ওএসডি করে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ভিডিও এর বিষয়ে বরগুনা অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের সভাপতি মো. জাহাঙ্গীর মৃধা বলেন, ভিডিওটি প্রথমে বরগুনার ফেসবুক ব্যবহারকারী বিভিন্ন ব্যক্তির মেসেঞ্জারে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেটি বেশ কিছু পেজেও আপলোড করা হয়। ভিডিওটি আমি দেখেছি। এতে সাবেক জেলা প্রশাসক ও এক নারী একটি কক্ষে অন্তরঙ্গ মুহূর্তে ও উভয়ের কিছু কথোপকথন রয়েছে। দুটি ক্লিপে মোট ৩ মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ঘুরছে।

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১৭ ডিসেম্বর বরগুনায় জেলা প্রশাসক পদে যোগ দেন মো. হাবিবুর রহমান। বরগুনায় আড়াই বছর কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৯ জুলাই তাকে সেখান থেকে উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা শাখায় পদায়ন করা হয়। ৩০ জুলাই তিনি নতুন জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করে ঢাকায় নতুন কর্মস্থলে যোগ দেন। ৪ সেপ্টেম্বর উপ-সচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতিও পেয়েছেন বরগুনার সাবেক ডিসি হাবিবুর রহমান।

বিষয়টি নিয়ে কথা বলার জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দপ্তরে গিয়ে জানা গেছে তিনি অফিসে নেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন