1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত॥ আহত ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জন নিহত॥ আহত ১

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৩২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর উপজেলার শিমুলতলা নামক স্থানে বৃহস্পতিবার ভোর রাত ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাস বোঝাই একটি ট্রাককে পিছন থেকে আসা টেকেরহাটগামী যাত্রীবাহী নছিমন নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা দেয় । এতে নছিমনের চালকসহ দুইজন নিহত এবং অপর একজন আহত হয়েছে। নিহতরা হলো মাদারীপুর সদর উপজেলার মিঠাপুর গ্রামের সাজাহান মুন্সীর ছেলে নছিমন চালক সোহেল মুন্সী (৩৮) ও একই উপজেলার উত্তর দুধখালী গ্রামের নুর উদ্দিন খলিফার ছেলে ব্যবসায়ী সেলিম খলিফা (৪৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার শিমুলতলা নামক স্থানে বৃহস্পতিবার ভোর রাতে টেকেরহাট গামী একটি যাত্রীবাহী নছিমন নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা এলপি গ্যাস বোঝাই ট্রাকটিকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। এসময় নছিমন যাত্রী ব্যবসায়ী সেলিম খলিফা ঘটনাস্থলেই নিহত হয় এবং গুরুতর আহত নছিমন চালক সোহেল মুন্সী ও নুর মোহাম্মদ মল্লিককে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়ার পর চালক সোহেল মুন্সী (৩৮) মারা যায় । টেকেরহাটের শিমুলতলা পাইকারী কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে ।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ দ্বীন মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ দুটি উদ্ধার করেছি এবং এলপি গ্যাস বোঝাই ট্রাকটি আটক করেছি ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন