1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
লজ্জা থাকলে আ'লীগে যোগ দেন: জুয়েল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

লজ্জা থাকলে আ’লীগে যোগ দেন: জুয়েল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঠাকুরগাঁও সংবাদদাতা।।

বালিয়াডাঙ্গী উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও ঠাকুরগাঁও-২ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী আলী আসলাম জুয়েল বলেন, তারেক রহমানকে আর বাংলাদেশের ঢুকতে দেওয়া হবে, তারেক দেশকে ধ্বংস করে দিয়েছি। বিএনপির আমলে সাধারণ মানুষ ভয়ে হাট-বাজারে আসতে পারতো না। এখন নিরভয়ে চলাচল করতে পারে। তাদের আমলে কোন উন্নয়ন হয়নি। তাহলে আপনারা কিভাবে বিএনপি করেন, লজ্জা লাগে না। সরকারের এতো উন্নয়ন কি বিএনপির চোখে পড়ে না। লজ্জা থাকলে আওয়ামী লীগের যোগ দেন।

শুক্রবার (২০অক্টোবর) সন্ধায় বালিয়াডাঙ্গী  উপজেলা যুবলীগ কর্তৃক আয়োজিত আমজামখোর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়  সুনিশ্চিত করার লক্ষ্যে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় সমাবেশে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ঢল নামে।

তিনি বলেন, একসময় এ দেশকে অসম্ভব দরিদ্র দেশ হিসেবে মনে করা হতো। কিন্তু বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে গেছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ উন্নয়নযাত্রা কেউ দাবিয়ে রাখতে পারবে না।

যুবলীগের এই নেতা বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী লক্ষ্য। আজকে শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে দেশের প্রতিটা এলাকায় উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আর তাই ভবিষ্যতেও শেখ হাসিনার সরকার দরকার। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকার যুগে ফিরে যাবে। তবে জনগণ আর অন্ধকারে ফিরে যেতে চাইবে না।

তিনি আরো বলেন, সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও -২ আসনেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এ আসনের কোন কাচা রাস্তা পাওয়া যাবে না। জমি-দখন, মাদক নিরমুল করা হয়েছে। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকার কোন বিকল্প নেই। ঠাকুরগাঁও ২ আসনে এবার অনেকেই মনোনয়ন প্রত্যাশী। সাধারণ মানুষ আমাকেও এমপি হিসেবে দেখতে চাই, সত্যিই আমি চিরকৃতজ্ঞত ২ আসনের বাসিন্দাদের প্রতি। এবার আমিও মনোনয়ন চাইবো। নেত্রী যাকে ভালো মনে করবে তাকে দিবে। তবে আমার নেত্রী যাকেই মনোনয়ন দেওউক নক কেন আমি নৌকার সাথেই থাকো ইনশাআল্লাহ।

ইউনিয়ন যুবলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর ইসলাম, আমজামখোর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আকালু ইসলাম ডংগা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল মতিন।  এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন