1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফিলিস্তিনিদের উপর ইসরায়েল হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

ফিলিস্তিনিদের উপর ইসরায়েল হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৭২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।
‘গাজায় ধ্বংসস্তÍপের নীচে মানবতা কাঁদছে’ এই স্লোগানকে সামনে রেখে স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে শহরের দয়াময়ী মোড়ে জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জামালপুর হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি অজয় কুমার পাল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) জেলা শাখার সভাপতি আমির উদ্দিন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা শাখার উপদেষ্টা সাযযাদ আনসারী, সাংগঠনিক সম্পাদক সুমন মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. ইউনুস আহমাদ, ভাষা ও স্বাধীনতা সংগ্রামী মতিমিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক একে এম আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ।

বক্তারা বলেন, অনতিলম্বে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। তানাহলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন