1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নতুন আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ বাংলাদেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

নতুন আক্রান্তের দিক থেকে বিশ্বে চতুর্থ বাংলাদেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৪২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশে করোনার দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। তাতে নতুন আক্রান্তের দিক থেকে মঙ্গলবার (৯ জুন) বিশ্বের চতুর্থ স্থানে উঠে এসেছে লাল সবুজের দেশটি।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা গেছে সারা বিশ্বে নতুন আক্রান্তে চতুর্থ অবস্থানে বাংলাদেশ। এ দিন বাংলাদেশে সর্বোচ্চ ৩ হাজার ১৭১ জন নতুন রোগী পাওয়া গেছে।

নতুন আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৯৫ জন। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে আক্রান্ত হয়েছেন নতুন আরও আর ৪ হাজার ৬৪৬ জন।

৩ হাজার ২৮৮ নতুন রোগী শনাক্ত হয়েছে তৃতীয় স্থানে থাকা সৌদি আরবে। বাংলাদেশের পরেই মেক্সিকোর অবস্থান। দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৯ জন।

করোনা আক্রান্তের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও এদিন নতুন শনাক্তের সংখ্যা ছিল এক হাজারের কম।

প্রতিবেশী দেশ ভারত এবং ইরানেও বাংলাদেশের চেয়ে কম করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশ দুইটিতে নতুন রোগীর সংখ্যা দু হাজারের সামান্য বেশী।

এদিকে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৪৫ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৭১ হাজার ৬৭৫ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৯৭৫ জনে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন