1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে ফুটবল টুর্ণামেন্টে জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান চ্যাম্পিয়ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে ফুটবল টুর্ণামেন্টে জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান চ্যাম্পিয়ন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।।

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই স্লোগানে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে হাজীপুর বয়েস ক্লাব (HBC) গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে হাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়।

টুর্ণামেন্ট শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরী।

জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুর সভাপতিত্বে ও টুর্ণামেন্ট কমিটির সদস্য এস এম ইকরাম উদ-দৌলা তাপসের সঞ্চালনায় খেলার উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিনুর ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক আশরাফ ফারুকী রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ নেন কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব বনাম জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান।

পরে কাচারীপাড়া স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জনকল্যাণ ছাত্র সংগঠন কামালখান চ্যাম্পিয়ন হয়।

জানা যায়, গত ৬ আগস্ট এই ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। এতে১৬টি দল অংশ নেয়।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নুর ইসলাম ও ধারা ভাস্যকার হিসেবে ছিলেন ইমরান হাসান সজিব।

খেলায় বিপুল সংখ্যক ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন