1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বগুড়া বিসিক শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ৭০ হাজার টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

বগুড়া বিসিক শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ৭০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৮৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

রবিউল ইসলাম রবি (বগুড়া) সংবাদদাতা।।
বগুড়া শহরের বিসিক শিল্প নগরী এলাকায় রাবার তৈরির কারখানায়, নকল জুস উৎপাদনের অভিযোগে ওই কারখানা মালিক কে ৭০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর ১টায় শহরের বিসিক শিল্প নগরী এলাকার ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেড’ নামের একটি কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
জানা যায়, শিল্প নগরীরর ‘ড্রাগন ফুড এন্ড বেভারেজ বাংলাদেশ লিমিটেড’‘ জায়গা কয়েক বছর আগে ইজারা নিয়েছেন নজমুল হোসেন নামের এক ব্যক্তি। তিনি মারা যাওয়ায় এখন তার সন্তান নকিবুল করিম বকুল ও নীরব এই জায়গা দেখাশোনা করেন। নীরব জানায়, তার বাবা প্লাস্টিক ও রাবার কারখানার জন্য জেলা প্রশাসনের কাছ থেকে এই জায়গা ইজারা নিয়েছেন। এখানে রাবার কারখানা করার কথা রয়েছে। এর মধ্যে তার বড় ভাই বকুল এই জায়গা সেলিমকে ভাড়া দিয়েছেন। তবে সেলিম কীসের কারখানা করেছেন, তা তিনি জানেন না বলে দাবি করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) বগুড়ার পরির্দশন কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহম্মেদ, বগুড়া বিসিকের শিল্প নগরী কর্মকর্তা একেএম মাহফুজুর রহমান, বগুড়া পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ।
শিল্প নগরী কর্মকর্তা একেএম মাহফুজুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, শিল্প নগরী এলাকায় এই ধরনের কোনো প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়নি। তারা এখানকার অবৈধ ভাড়াটিয়া, শিল্প নীতিমালা লঙ্ঘন করে এখানে সেলিম রেজা কারখানা গড়ে তুলেছেন। আর সে কারনেই অত্র প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন