1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দারিদ্র্যসীমায় ১০ কোটি, পাকিস্তানকে সতর্ক করল বিশ্বব্যাংক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

দারিদ্র্যসীমায় ১০ কোটি, পাকিস্তানকে সতর্ক করল বিশ্বব্যাংক

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। শুক্রবার বিশ্বব্যাংক জানিয়েছে, পাকিস্তানে গত আর্থিক বছরে দারিদ্র্যের হার ৩৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে।

ডনের খবরে বলা হয়েছে, অতিরিক্ত ব্যয় কমানো এবং অপ্রচলিত খাত থেকে কর সংগ্রহ বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বব্যাংক।

সংস্থাটি জানিয়েছে, এর ফলে পাকিস্তানে নতুন করে দরিদ্র হয়েছে প্রায় ১ কোটি ২৫ লাখ মানুষ। এ নিয়ে দেশটিতে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৫০ লাখ।

এ দিন পাকিস্তানের পরবর্তী সরকারের জন্য খসড়ানীতি প্রস্তাবনা উন্মোচন করেছে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থাটি। এতে মানব উন্নয়নের অভাব, অস্থিতিশীল আর্থিক পরিস্থিতি, অতি-নিয়ন্ত্রিত বেসরকারি, কৃষি ও জ্বালানি খাতকে পরবর্তী সরকারের সংস্কার কার্যক্রমে অগ্রাধিকারের ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দেশটিতে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ টোবিয়াস হক বলেছেন, পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন বিশ্বব্যাংক। গুরুতর অর্থনৈতিক ও মানব উন্নয়ন সংকটের সম্মুখীন পাকিস্তান। এটি এমন এক পর্যায়ে রয়েছে, যেখানে বড় ধরনের নীতিগত পরিবর্তন প্রয়োজন।

তিনি বলেন, পাকিস্তানের অর্থনৈতিক মডেল এখন আর দারিদ্র্য কমাচ্ছে না। এতে সমকক্ষ দেশগুলোর তুলনায় জীবনযাত্রার মানে পিছিয়ে পড়ছেন পাকিস্তানীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন